বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে থাইংখালী রক স্টার ফুটবল একাদশ এবং লেদা নুর আলী পাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়েছে।

৯ই ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলা থাইংখালী রকস্টার ফুটবল একাদশ এবং লেদা নুর আলী পাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। ৯ মিনিটের মাথায় লেদা নুর আলী পাড়া ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় রিদুওয়ান ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর প্রতিদল গোলের দেখা পায়নি। এভাবে প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। ১৩ মিনিটের মাথায় থাইংখালী রকস্টার ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় ১টি দর্শনীয় গোল করে দলকে ১-১ গোলের সমতায় ফেরান। এরপর কোন দলই গোলের দেখা না পাওয়া এবং নির্ধারিত সময় শেষ হওয়ায় ২য়ার্ধ্বের খেলা রেফারী লম্বা বাঁশি বাজিয়ে সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় নুর আলী পাড়া ফুটবল একাদশের গোলরক্ষক মোহাম্মদ রাসেল।

খেলায় প্রধান রেফারী ছিলেন সিরাজুল হক, সহকারী রেফারী ছিলেন রুস্তম আলী সৈকত ও মোস্তাক আহমদ সাকি এবং ৪র্থ রেফারী ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন। খেলায় প্রধান ধারা ভাষ্যকার ছিলেন রিদুওয়ানুল ইসলাম রিমন এবং সহকারী মোহাম্মদ রফিক।
আগামী ১২ই ফেব্রুয়ারী হোয়াক্যং ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ ও লেদা নুর আলী পাড়া ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
