টেকনাফে বসত-বাড়ি তল্লাশী করে ২লাখ ইয়াবাসহ গৃহবধু আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : মাদক নির্মূলে নবগঠিত র‌্যাব সদস্যরা টেকনাফে বসত-বাড়িতে তল্লাশী অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা বড়িসহ এক ইয়াবা গডফাদারের স্ত্রীকে আটক করেছে।
জানা যায়, ২৭এপ্রিল সন্ধ্যা ৭টারদিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (বি.এন এক্স,পিপিএম) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর এলাকার ইসলামাবাদের দু’প্রাংবিলের নজির আহমদের পুত্র জনৈক সলিমুল্লাহর বাড়িতে ইয়াবা মওজুদের খবর পেয়ে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সলিম উল্লাহ পালিয়ে গেলেও স্ত্রী সাবেকুন নাহারকে আটক করে। পরে তার স্বীকারোক্তিমতে বসত-বাড়ি তল্লাশী করে ২লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ব্যাপারে রাতেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অভিযানের আদ্যপান্থ তুলে ধরা হয়।
এরপর সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত গৃহবধুকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
উক্ত এলাকার মুখোশধারী চক্রের ছত্র-ছায়ায় তেকে এসব মাদক কারবারীরা কৌশল পরিবর্তন করে এখনো মাদকের চালান মওজুদ ও পাচারের ঘটনা অব্যাহত রেখে। যা সরকারের মাদক বিরোধী অভিযান এবং জিরো টলারেন্সনীতি বাস্তবায়ন অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।