উখিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

কায়সার হামিদ মানিক : উখিয়ার মরিচ্যা সেতুনি পাড়া এলাকায় র‌্যাব ম‌ম¨হর অভিযান চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা। আটককৃত মহিলা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা নুরুল আমিনের স্ত্রী মমতাজ বেগম (২৫)।সোমবার বিকালে আটককৃত রোহিঙ্গা নারীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার পৌনে দশটার দিকে কক্সবাজার -টেকনাফ সড়কের উখিয়ার সেতুনি পাড়া বটতলী এলাকায় এই অভিযান চালানো হয়। র‌্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম এই অভিযানের সত্যতা স্বীকার করেন।