টেকনাফে কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি : টেকনাফে কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন করা হয়।
উপজেলা কৃষকলীগ সভাপতি এবিএম আবুল হোসন রাজুর সভাপতিত্বে সাধারন সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামীলীগ সা. সম্পাদক মো. আলম বাহাদুর, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহমান বাহার, সহ সভাপতি আখতার হোসেন হীরু, সৈয়দ হোসেন, সৈয়দ আলম বকুল, বাহারছড়া ইউনিয়ন সভাপতি সৈয়দ আকবর, হোয়াইক্যং ইউনিয়ন সাধারন সম্পাদক মো. আলম, সদর ইউনিয়ন সাধারন সম্পাদক মাহমুদুল হক, শফিউল্লাহ, মুজিবুর রহমান প্রমুখ।