বার্তা পরিবেশক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে মোহাম্মদ ইসমাঈল সভাপতি ও দেলোয়ার হোছন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১৩মার্চ বাদে জুমা হ্নীলা বাসষ্টেশনের আবু বক্কর মুন্সী মার্কেট হলরোমে ৫নং ওয়ার্ড যুবলীগের কাউন্সিল ও সম্মেলন ৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুবনেতা মোঃ আছেমের কুরআন তেলোয়াত এবং মুর্তজা হাসান মুরাদের পরিচালনায় উক্ত কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক ফজলুল কবির। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন। সম্মেলনের উদ্বোধন করেন হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে মোঃ ইসমাঈলকে সভাপতি ও দেলোয়ার হোছনকে সাধারণ সম্পাদক করে হ্নীলা ৫নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠিত হয়। ###
