বার্তা পরিবেশক : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC চট্টগ্রাম বিভাগের আয়োজনে ৬ এপ্রিল ২০১৯ রোজ শনিবার সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে কক্সবাজার মানবাধিকার সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা অধিভুক্ত উপজেলা ও পৌরসভা শাখার মানবাধিকার কর্মীগণ এই সম্মেলনে যোগ দেন।
চট্টগ্রাম বিভাগীয় গভর্নর সেতারা গাফফার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।
কনভেনশন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এবং BHRC কক্সবাজার জেলা শাখার সভাপতি কানিজ ফাতেমা আহমেদ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-IHRC এর সাধারণ সম্পাদক দিল ফারজানা বীথি, BHRC’র চট্টগ্রাম অঞ্চল ও চট্টগ্রাম মহানগর গভর্নর সৈয়দ সিরাজুল ইসলাম কমু, ঢাকা মহানগরের গভর্নর সিকান্দার আলী জাহিদ, BHRC’র সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি অজিত কুমার দাশ, BHRC’র বিশেষ প্রতিনিধি মোঃ হারুন-অর রশিদ, মোস্তাক আহমেদ ভূইয়া, মোঃ আলমগীর হোসেন, মোঃ নূর উদ্দীন ইমরান, সৈয়দ আজমুল হক, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোঃ নওশাদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোঃ নওশাদ চৌধুরী, BHRC’র বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া মোল্লা, কক্সবাজার জেলা শাখার নির্বাহী সভাপতি এটিএম জিয়াউদ্দিন জিয়া, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নূরুল ইসলাম ছত্তার, টেকনাফ আঞ্চলিক শাখার সভাপতি মনোয়ারা বেগম মুন্নী, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক মাহমুদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী।
কনভেনশন পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন।
কক্সবাজার মানবাধিকার কনভেনশনে সারা দেশে থেকে সহস্রাধিক মানবাধিকার কর্মী যোগ দেন।
