গুজব ছড়িয়ে লাভ নেই, নিজেদের শেষ পরিনতির জন্য প্রস্তুত হোন…পুলিশ সুপার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :
শুক্রবার টেকনাফ ছিল গুজবের শহর। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ কে নিয়ে শুক্রবার বিকাল থেকে মানুষের মুখে মুখে একটা গুজব ছড়িয়ে পড়ে। মাদক বিরোধী সাঁড়াশী অভিযান চালিয়ে ওসি প্রদীপ কুমার দাশ ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন এবং রাষ্ট্রীয় পদক লাভ করেছেন। কয়েকটি ফেইক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ গুজব ছড়ানো হয়। এধরনের গুজবে সাধারন মানুষ হতবিহবল হয়ে পড়েন। এমনকি এ গুজব উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে পড়লে সংবাদকর্মীদের কাছে ফোনে বিভিন্ন এলাকা থেকে কৌতুহলী লোকজন গুজবের বিষয়ে জানতে চান।

অবশেষে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন রাতে নিজের ফেইসবুক আইডি হতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি পরিস্কার করেন। এতে মানুষের মাঝে স্বস্থি ফিরে। পুলিশ সুপার ফেইসবুক স্ট্যাটাসে কঠোর হুশিয়ারী উচ্চারন করে লিখেন,

“টেকনাফের ইয়াবা ব্যবসায়ীরা গুজব ছড়িয়ে ফণা তোলার চেষ্টা করছে। গুজব ছড়িয়ে লাভ নেই। পুলিশ বাহিনীতে প্রদীপদের অভাব নাই। বরং নিজেদের শেষ পরিনতির জন্য প্রস্তুত হোন।”