পিকলু দত্ত : হোয়াইক্যং ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দিল মোহাম্মদ সভাপতি ও নবী হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
৭মার্চ (শনিবার) বিকালে হোয়াইক্যং মহেষখালীয়া পাড়া সরকারী বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ইউনিয়ন যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল্লাহ আল জাহেদ লিটনের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক ফজলুল কবীর। সম্মেলন উদ্বোধন করেন হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নুরুল মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরোয়ার,আবুল কালাম, উপজেলা যুবলীগের সহসম্পাদক সৈয়দ হোসেন, নুরুল আলম নুরু, সদস্য আবদুল মালেক, ইউনিয়ন যুবলীগ নেতা জামাল প্রমুখ।
২য় পর্বে উপস্থিত সবার সম্মতিক্রমে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড সভাপতি দিল মোহাম্মদ সাধারণ সম্পাদক নবী হোসেন সবার সম্মতিক্রমে নির্বাচিত হন তাদেরকে আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেয়ার নির্দেশ প্রদান করেন।
