বার্তা পরিবেশক : জেলা চিংড়ি খামার গ্রুফের সাধারণ সম্পাদক ও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ নুরুল আমিনের সহধর্মীনি মরহুমা শামসুন নাহারের ২১তম মৃত্যু বার্ষিকী আজ ২৪ নভেম্বর। তিনি ১৯৯৮ সনের ২৪ নভেম্বর (৩ শাবান ১৪১৯ হিজরী,১০ অগ্রহায়ন ১৪০৫ বাংলা) মাগরিবের নামাজ পড়ার জন্য জায়নামাজে দাড়ানো অবস্হায় মৃত্যু বরণ করেন।
২৫ নভেম্বর সকাল দশটায় বাহরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে সিকদারিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পুর্ন হয়। মহিয়সী নারী মরহুমা শামসুন নাহার হোয়াইক্যং ইউনিয়নের ৩৬ বছরের চেয়ারম্যান জাফর আলী চেয়ারম্যান এর ২য় ছেলে মরহুম আবদুল জলিলের ১ম কন্যা। সে বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি,রঙ্গীখালী দারুল উলুম ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামিক সেন্টার বোর্ড অব ট্রাষ্টির আজীবন সদস্য মরহুম আলহাজ্ব আলী মিয়ার পুত্রবধূ।
গভীর শ্রদ্ধা ও ভালবাসায় আমরা স্বরণ করছি মহিয়সী এই নারীকে। আজ তাঁর ২১ তম মৃত্যু বার্ষিকীতে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর অভাব অনুভব করছি। মরহুমার পরিবার আত্মীয়স্বজন,পরিচিতজন এবং শুভাকাংঙ্খীদের কাছে মরহুমার আত্নার শান্তির জন্য দোয়া করেন।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবার ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশন নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়া পাড়াস্হ আলী মন্জিল কোরাইশি নিজ বাস ভবনে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে, আজকের এইদিনে তাঁর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর আদরের সন্তান আলহাজ্ব নছিমা- আলী- শামসুন নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন।
