টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ বার্মিজ সিগারেট ও পাতার বিড়িসহ ২জনকে আটক করেছে।
জানা যায়, গত ২৩ মার্চ সন্ধ্যা ৭টারদিকে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শাহ আলমের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল পৌর এলাকার মংগ্রী মার্কেটের তরকারীর আড়তের পেছনে জাফর আলমের মুদি দোকানে অভিযান চালিয়ে ৪ বস্তা বার্মিজ সিগারেট ও পাতার বিড়িসহ নুর আমিনের ভাড়াটিয়া পুরান রোহিঙ্গা নাগরিক নুর আলমের পুত্র জাফর আলম (১৯) ও শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার মৃত এরশাদ উল্লাহর পুত্র ইসমাইল (৩৯) কে আটক করে। যা গণনা করে ২হাজার ৩শ ২০ প্যাকেট সিগারেট ও ২শ ১৪ বান্ডেল পাতার বিড়ি পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত তামাক পণ্যসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
