জননেত্রী শেখ হাসিনা অধ্যাপক মোহাম্মদ আলীকে নৌকা প্রতিক দিয়ে সম্মানিত করেছেন, সেই সম্মান রক্ষা করা প্রত্যেক আওয়ামীলীগ নেতা-কর্মীর দায়িত্ব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ উপজেলা আওয়ামীলীগের জরুরী বর্ধিত সভায় সাবেক এমপি বদি

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ।
টেকনাফে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আব্দুর রহমান বদি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা অধ্যাপক মোহাম্মদ আলীকে নৌকা প্রতিক দিয়ে সম্মানিত করেছেন, তাঁর সম্মান রক্ষা করা প্রত্যেক আওয়ামীলীগ নেতা-কর্মীর দায়িত্ব। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি। এসময় তিনি আরো বলেন গত সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সভায় আমি ওয়াদা করেছিলাম ভবিষ্যতে যারা নৌকার প্রার্থী হবে আমি তার পক্ষে থাকব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অধ্যাপক মোহাম্মদ আলীকে নৌকা প্রতিক দিয়েছেন আমরা তার পক্ষে কাজ করব। মনোনয়ন অন্য কেউ পেলে তখন আমরা তার পক্ষে থাকতাম।

নৌকা উন্নয়নের প্রতিক তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, নেত্রী আমাকে তিনবার সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন, আমি একবার সাংসদ ছিলাম। সবসময় আপনাদের পাশে থেকেছি, উন্নয়ন করেছি। কারো ক্ষতি করিনি। শেষ বয়সে আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী মনোনীত করেছেন। কাজেই আমাকে আরেকবার নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন, কৃতজ্ঞ থাকব এবং বর্তমান এমপি শাহিন আক্তারের সাথে মিলেমিশে এলাকার উন্নয়ন করব।
AL house TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
শনিবার ২মার্চ বিকালে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জহির হোসেন এমএ’র সভাপতিত্বে সভায়
উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক সেলিম সিকদারের পরিচালনায় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য রশিদ আহমদ, মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা সাবেক ওসি আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম খোকন, সদস্য নজির আহমদ সীমান্ত, শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোনা আলী, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক হারুন সিকদার, পৌর আওয়ামীলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবেদ ইকবাল চৌধুরী, বাহারছড়া আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক সাইফুল্লাহ কোম্পানী, সেন্টমার্টিন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান, হ্নীলা ইউনিয়ন সাধারন সম্পাদক ইসলাম সিকদার, আওয়ামীলীগ নেতা সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌ. আজিজ উদ্দিন, ওলামীলীগ সভাপতি মৌলভী ফরিদুল আলম, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কোহিনুর আক্তার, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরুল হক, মৌলভী রফিক উদ্দিন, সরোয়ার আলম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান মিজবাহার ইউছুপ, সনজিদা বেগম, মনোয়ারা বেগম, উপজেলা তাঁতীলীগ সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক মো. ইয়াছিন প্রমুখ।