হুমায়ূন রশিদ : উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১৪এপিবিএনের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
১৮ জুলাই সকাল ১১টায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১৪ এপিবিএন এর উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন করেন অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক, সহধর্মিনী মিসেস রেহানা ফেরদৌসী, ২কন্যা এবং ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন,এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য গাছ লাগানোর কোন বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যোগান দিয়ে থাকে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে আসবাবপত্রসহ সর্বক্ষেত্রে গাছের অবদান দৃশ্যমান। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চাইলে আমাদের প্রত্যেককেই গাছ লাগানো শুরু করতে হবে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রায় ১০লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। এখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা প্রধানমন্ত্রী এবং আইজিপির নির্দেশনা মোতাবেক বৃক্ষ রোপন অভিযান শুরু করেছি। অত্র এলাকায় ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ৫০০০ বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহণ করেছি। ###
