ফারুক আহমদ, উখিয়া :
উখিয়া থানার পুলিশ পৃথক দুইটি অভিযান চালিয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার জয়নাল আবেদীন ও ইয়াবার গডফাদার ও ইউপি মেম্বার বখতিয়ার আহমদের ছোট ভাই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, রোহিঙ্গা যুবতি নির্যাতন মামলার আসামী হিসাবে মেম্বার জয়নালকে থাইংখালী এলাকা থেকে এবং ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বালুখালী এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
