সামী জাবেদ :
টেকনাফ পৌরসভা ৮নং ওয়ার্ডে গঠিত হওয়া সামাজিক উন্নয়ন ও সেবা মূলক সংগঠন,
“আমরা চাই সচেতন পরিবে”। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হল সমাজিক উন্নয়ন ও এলাকার জনগণকে সেবা ও সচেতন করা। এই সংগঠন প্রায় সমাজের কল্যাণের কাজ করে চলেছে বেশ কিছুদিন যাবত। করোনা ভয়াবহতা সারা বিশ্বে মহামারি আঁকার ধারণ করাই, সব দেশে লকডাউন ঘোষনা করে। এমন অবস্থায় বাংলাদেশেও করোনা ভাইরাসের সন্ধান মেলে। করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারও সারা দেশে সাধারন ছুটি ঘোষনা করে যা অনেকটা লকডাউনের মতো।
এমন সময় টেকনাফের একটি সমাজিক উন্নয়ন মূলক সংগঠন জীবাণু নাশক স্প্রে নিয়ে টেকনাফের বিভিন্ন রাস্তাঘাটে নেমে যায় । বৃহস্পতিবার (২এপ্রিল) বিকেল তিনটার দিকে সংগঠনের সকল সদস্য জীবাণুনাশক স্প্রে নিয়ে, রাস্তায় চলা ছোট বড় যানবাহনে স্প্রে করে জীবাণু মুক্ত করার কাজে লেগে যায়।
সংগঠনের সদস্যরা সড়কে জরুরী প্রয়োজনে বের হওয়া লোকজনকে যানবাহনে ও তাদের হাতে স্প্রে করার সাথে সাথে বাড়ি থেকে অপ্রয়োজনে বের না হওয়ার জন্য পরামর্শ দেন এবং যত দিন পর্যন্ত সরকার ঘোষণা না দেয় ততদিন পর্যন্ত সরকারি নিয়ম মেনে ভয়াবহ প্রাণ ঘাতি করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষার্থে সরকারকে সহযোগিতা করতে বলেন।

সংগঠনের সদস্যরা জানান, আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সেভাবে টেকনাফের সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঝাঁপিয়ে পড়লে করোনা মোকাবেলা করা সহজতর হবে।
