ঘুমধুমে ১হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর, উখিয়া :

কক্সবাজারের উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের হাতে ১হাজার পিচ ইয়াবা বড়িসহ ১ মিয়ানমার নাগরিক আটক হয়েছে। ২৪ এপ্রিল দিবাগত রাত ৯ ঘটিকার সময় ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়ার জনৈক মুরাদ সাহেবের রাবার বাগান সংলগ্ন স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ আটক অভিযান পরিচালিত হয়। ওই রাতে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ চৌকস পুলিশ অফিসার, ইয়াবার জম খ্যাত মোঃএরশাদ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ জোয়ান উৎপেতে থেকে নুরুল ইসলাম নামক মিয়ানমারের নাগরিক কে চ্যালেঞ্জ পুর্বক দেহ তল্লাশি করে। এসময় শরীরে অভিনব কায়দায় লোকানো অবস্থায় ১০০০ পিচ ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার ঢেকিবনিয়া ইউনিয়নের তুমব্রু গ্রামের আনু মিয়ার পুত্র বলে জানা গেছে। আটক নুরুল ইসলাম ও ইয়াবার মালিক এপারের আরও ১ ব্যক্তি সহ ২জনের নামে মাদক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটক ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ উপ -পরিদর্শক মোঃ এরশাদ উল্লাহ সত্যতা নিশ্চিত করেন। আটক অভিযানের সময় ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের এসআই আমিনুর রহমান ও এএসআই জমির উদ্দিন সহ পুলিশী জোয়ানরা সাথে ছিলেন।