All-focus
প্রেস বিজ্ঞপ্তি : উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের প্রতিহত করতে আন্দোলনের ঘোষণা দিয়েছে স্থানীয়রা। রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা এনজিওতে স্থানীয়দের গণ ছাটাই বন্ধে ও চাকরিতে অগ্রাধিকার দেয়ার দাবিতে এই আন্দোলনের ঘোষণা দেয়া হয়। ২৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় উখিয়ার পালংখালীর বালুখালী পানবাজার স্টেশনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এই আন্দোলনের ডাক দেয়া হয়। আমরা পালংখালী বাসীরর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের গণহারে ছাটাই বন্ধে, চাকরি ফেরত ও চাকরিতে অগ্রাধিকার দেয়ার জন্য রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার বালুখালী পানবাজার স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে রোহিঙ্গা এনজিওতে চাকুরিচ্যুত, চাকরি না পাওয়া যুবক ও স্থানীয় যুব সমাজ অংশ গ্রহণ করে। মানবন্ধনে বক্তারা এনজিওগুলো স্থানীয়দের চাকরি ফেরত না দিলে এনজিওদের প্রতিরোধ করার ঘোষণা দেয়া হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওগুলোতে স্থানীয়দের গণহারে ছাটাই করছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে দেশি-বিদেশি এনজিও পরিকল্পিতভাবে স্থানীয়দের চাকরি থেকে ছাটাই করছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন চাকরির ক্ষেত্রে স্থানীয়দের বাদ দিয়ে এনজিওর কর্তারা বিশেষ সুবিধা নেয়ার মাধ্যমে তাদের স্বজন ও নিজস্ব লোকদের চাকরি দিচ্ছে।এসময় বক্তারা আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে চাকরি স্থানীয়দের অধিকার। অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।আমরা পালংখালী বাসীর আহবায়ক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী র সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মনিরুল হক, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজল কাদের ভুট্রো, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিদুয়ান ছিদ্দিক, যুবনেতা ইকবাল বাহার,উপজেলা ছাত্রলীগ নেতা কাশেম আলী মিলন,যুবলীগ নেতা জয়নাল,দিদার মিয়া উখিয়া কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান,ভুক্তভোগী রাশেল উদ্দিন,জিয়া উদ্দিন রাশেদ,আলী আকবর,খালেক মিয়া,কামরুল হাসান প্রমুখ।
সংবাদ প্রেরকঃ
কাশেম আলী মিলন
সদস্য সচিব
আমরা পালংখালী বাসি কমিটি।
উখিয়া,কক্সবাজার
মোবাইলঃ
০১৮১৮০০৪২৩৫
