উখিয়া-টেকনাফ আসনের (কক্সবাজার -৪) সাবেক সংসদ-সদস্য (এমপি) মরহুম আলহাজ্ব আব্দুল গনির ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষে থেকে দিনব্যাপি কর্মসূচি ঘোষণা করা হয়েছে । মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে ।
মরহুম আলহাজ্ব আব্দুল গনির ছেলে আওয়ামী লীগ নেতা এবং সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ টেকনাফ উপজেলা সভাপতি সাইফুদ্দিন খালেদ জানান, তাঁর বাবা জীবদ্দশাতে টেকনাফ-উখিয়া’র সর্বসাধারণের জন্য শিক্ষা, স্বাস্থ্য,ধর্মীয় সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন আমার পিতা মরহুম আব্দুল গণি। সেগুলোর সুফল এখানো দৃশ্যমান। যা এখানকার জনসাধারণ মনে রেখেছেন। এর আগে তিনি বৃহত্তর টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
তিনি মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
