চকরিয়ায় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় গ্রামীণ জনপদের দু:স্থ ও হতদরিদ্র নারীদের কল্যাণে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ( মহিলা ভাইস চেয়ারম্যান) ও কক্সবাজার জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আলহাজ্ব সাফিয়া বেগম শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী নারী ও সুধীজন।
চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা বলেন, এবারের প্রশিক্ষণ কর্মমালায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেছে। মুলত উপজেলার গ্রামীণ জনপদের দু:স্থ ও হতদরিদ্র নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বি করে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের সহায়তায় নারী উন্নয়ন ফোরাম কর্মসুচির উদ্যোগ নেন।
তিনি বলেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।