বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে।
গত ১২ জানুয়ারী বিকাল ৩টায় রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা শাখা ছাত্রলীগের সম্মেলন সাবেরুল ইসলাম বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সাগরের পরিচালনায় এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হোসেন সোহেল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবের খান।
এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্নসম্পাদক আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোছন বিজয়, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাদ, উপজেলা প্রচার সম্পাদক ইব্রাহীম বাবলু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ফোরকান, টেকনাফ সদর ইউনিয়ন সভাপতি শফিক আলম শকু, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব ফরহাদ, জমিরিয়া মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদের, হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা শাখার সভাপতি নুর মোহাম্মদ শাহাবুদ্দিন, হ্নীলা উচ্চ বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু, রঙ্গিখালী মাদ্রাসার প্রচার সম্পাদক শাহরিয়ার সাকিল প্রমুখ।
সম্মেলন শেষে উপজেলা সভাপতি সোলতান মাহমুদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হেলাল উদ্দিন সাগর সভাপতি, জালাল উদ্দিন চৌধুরী সহসভাপতি, নুরুল হাসান ছোটন, আলা উদ্দিন সাঈদী সাধারণ সম্পাদক, যুগ্নসাধারণ সম্পাদক কফিল সিকদার, শাহরিয়ার শাকিলকে সাংগঠনিক সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়।
