ইয়াবা ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জন : টেকনাফে আরো এক ইয়াবা ডিলার মেম্বারের বিরুদ্ধে মামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ইব্রাহিম খলিল মামুন : টেকনাফের আব্দুল্লাহ নামের আরো এক ইয়াবা ডিলারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। ইয়াবা ব্যবসা করে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার (১০ মার্চ ) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ সহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবীর বাদী হয়ে এ মামলাটি করেন। টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ডের সদস্য এবং মো.আব্দুল্লাহ একই উপজেলার লেঙ্গুরবিল হাতিয়ার ঘোনা এলাকার আবুল বশরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবীর জানান, অনুসন্ধানকালে তাদের যে সম্পদের সন্ধান পাওয়া গেছে তদন্তের স্বার্থে ওইসব সম্পদগুলো শীঘ্রই জব্দ করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মো.আব্দুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোঃ হুমায়ুন কবীর।

অনুসন্ধানকালে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল হাতিয়ার ঘোনার আবুল বশরের ছেলে মো. আব্দুল্লাহর বিরুদ্ধে ১ কোটি ২৩,৬৫ অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনে সে সম্পদ বিবরণী দাখিল করেনি। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। তার বিরুদ্ধে একই অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।##