হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৫ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যমানের ১ লাখ ৮০ হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে।
জানা যায়, ২৮ ডিসেম্বর ভোররাত পৌনে ২টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহল দল নিয়ে হ্নীলা মৌলভীবাজার উত্তরপাড়া একটি মৎস্য খামারের পাশে ঘরের অবস্থান নেয়। উক্ত ঘরের পাশে একটি সরু খালে পানির শব্দ শুনে টহলদল টর্চ লাইট জ্বালালে কয়েকজন লোক দেখতে পায়। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে টহলদল তল্লাশী চালিয়ে প্রথমে ১টি এবং পরবর্তীতে কাদার মধ্য হতে আরো ১টি ব্যাগসহ ২টি ব্যাগ উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যমানের ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তা পরবর্তীতে যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
