হুমায়ূন রশিদ : টেকনাফে ভ্রাম্যমান আদালত ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে পাহাড় কেটে পাচারের সময় মাটি বোঝাই ২টি ট্রলি ও অবৈধ একটি সমিল হতে জরিমানা আদায় করে দ্রæত অপসারণের সময় দেওয়া হয়েছে।
জানা যায়, ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও বনবিভাগ উপজেলার হ্নীলা উলুচামরী এলাকায় খাস জমিনের পাহাড় কেটে মাটি পাচারের সময় ২টি মাটি ভর্তি ট্রলি জব্দ করেন। দুপুর ১টারদিকে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় হাজী ফরিদুল আলমের মালিকানাধীন একটি অবৈধ সমিলে অভিযান চালিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই অবৈধ সমিল দ্রæত উঠিয়ে সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়। পার্শ্ববর্তী আরো একটি সমিলে অভিযানে গেলে কাউকে পাওয়া না গেলেও সর্তক করে দেওয়া হয়। এসময় টেকনাফ রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, আইন-শৃংখলা বাহিনীর সদস্য ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা জানান, সরকারী সম্পদ নষ্ট, জবর দখলকারী, সরকারী আইন বিরোধী ও পরিবেশ বিধ্বংসী এবং জনস্বার্থ বিরোধী কার্য্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশে অস্থিরতার সুযোগে উপজেলার বিভিন্ন স্থানে প্রভাবশালী ও সুযোগ-সন্ধানী মহল পাহাড় কেটে মাটি বিক্রি এবং পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডে লিপ্ত রয়েছে।
