হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত ; আহবায়ক কমিটি গঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হোয়াইক্যং দক্ষিণ শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতের পর সংগঠনকে গতিশীল করার জন্য নুরুল কবির রানাকে আহবায়ক এবং রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
285488396 326623579505084 237615249581984193 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১১জুন (শনিবার) বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার কর্মীসভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহবায়ক নুরুল কবির রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাফেজ ইব্রাহীমের পবিত্র কোরআন তেলোয়াত এবং সদস্য সচিব জাহেদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হাসেম (সিআইপি)। প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী, প্রধান বক্তা টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আলী আকবর মেম্বার, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি আলী আহমেদ মেম্বার, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, হোয়াইক্যং উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার, টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দীন, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, হ্নীলা উত্তর শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হৃদয়, হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রবাদ, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক রিফাত মুহাম্মদ জাকারিয়া, হোয়াইক্যং উত্তর শাখা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, হ্নীলা উত্তর যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসাইন, হোয়াইক্যং উত্তর শাখা যুবদলের সদস্য সচিব মানিক মিয়া, টেকনাফ উপজেরা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক হাফেজ শাহ নেওয়াজ, জুবাইর ওসমান, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৬নং ওয়াডের সভাপতি মুহাম্মদ আলম শাহীন, হ্নীলা ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসেম, হোয়াইক্যং উত্তর শাখা যুবদলের যুগ্মআহবায়ক মহি উদ্দিন হিরু, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামসুল আলম বাহাদুর (বাদল), হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রফিক, মোহাম্মদ ফেরদৌস, ইব্রাহীম, হোয়াক্যং দক্ষিণ শাখা যুবদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন শাহীন, হ্নীলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ শাহ, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ, ছাত্রনেতা মোহাম্মদ ঈসমাইল প্রমুখ।

286335529 2579264382207026 3518301548834337529 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সভায় বক্তারা স্বৈরাচারী আওয়ামী দুঃশাসনের তীব্র সমালোচনা করে বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার দাবী জানান। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
W 4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

সভাশেষে সংগঠনকে শক্তিশালী করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নুরুল কবির রানাকে আহবায়ক,৯জনকে যুগ্নআহবায়ক, রফিকুল ইসলামকে সদস্য সচিব এবং ২০জনকে সদস্য করে মোট ৩১সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ####