হেলাল উদ্দিন, টেকনাফ : টেকনাফের রঙ্গীখালী স্টুডেন্ট ফোরাম আয়োজিত ‘ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষা’ উৎসব মূখর পরিবেশে সুষ্ট-সুন্দর ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে।
১৩ ডিসেম্বর বৃহস্পতিবার ৩য় বারের মতো রঙ্গীখালী ‘ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষা’ রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আবছার, প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধুরী, হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচকে আনোয়ার সিআইপি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম ইউনুস বাঙ্গালী, হ্নীলা হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ, হ্নীলা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ,সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান সরওয়ার কামাল সিকদার, স্থানীয় মিডিয়াকর্মী কেন্দ্র পরিদর্শন করেন। পরিক্ষা নিয়ন্ত্রক মাওঃ শফিকুর রহমান জানান, এবারে উপজেলার ৪৫টি স্কুল এবং ৩০টি মাদ্রাসার মোট ৭৫টি প্রতিষ্ঠানের ৪র্থ ও ৭ম শ্রেনীর ৫৫০ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে।
সকাল সাড়ে দশটায় আরম্ভ হয়ে দুপুর সাড়ে ১২টায় সুষ্ট সুন্দর ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়। আন্তঃ উপজেলা এ পরীক্ষায় ৪৫টি স্কুল থেকে ৪র্থ ও ৭ম শ্রেনীর ৩২৯ জন ৩০টি মাদ্রাসার ৪র্থ ও ৭ম শ্রেনীর ১৫১ জন সর্বমোট ৪৮০জন পরিক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৭০ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ‘রঙ্গীখালী স্টুডেন্ট ফোরাম’ নামে স্থানীয় একটি অরাজনৈতিক সংগঠন রঙ্গীখালী ইসলামিক সেন্টারের প্রতিষ্টাতা জঙ্গলী ফকির খ্যাত ড. গাজী কামরুল ইসলামের স্মরণে ২০১৬ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা চালু করে। প্রত্যেক শ্রেনী থেকে ট্যালেন্টপুল ৩জন, সাধারণ ৭ জন, প্রতিভাধর ৫ জন করে উভয় শ্রেনীর ৩০ জন হিসাবে স্কুল ও মাদ্রাসার মোট ৬০ জনকে বৃত্তি দেয়া হবে বলে জানা গেছে। এমসিকিউ পদ্ধতিতে নেওয়া এই পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানায় পরীক্ষা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন মারুফ।
