সংবাদ বিজ্ঞপ্তি :
গোপন সংবাদের ভিত্তিতে ১১ই নভেম্বর রোববার বিকাল ৫ টায় কক্সবাজার বিমান বন্দর বহিঃ গেইট হতে জয়নাল উদ্দিন (১৮) নামের একজন মাদক পাচারকারীকে ১৫০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের এর একটি বিশেষ টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
জয়নাল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানাখালী গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আটক জয়নালকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
