চকরিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা সম্রাট বাবুল ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া:চকরিয়ায় পুলিশ অভিযানে মোহাম্মদ বাবুল (৪৪) নামের এক ইয়াবা স¤্রাটকে ৬৩পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে। বাবুল চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার মৃত মাশুক আহমদের ছেলে। রোববার রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করেন।
পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন, পৌরশহরের বিভিন্ন পয়েন্ট এলাকায় মাষ্টার পাড়া এলাকার মাশুক আহমদের ছেলেবাবুল দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে থানার এ এস আই নাজিম উদ্দিনসহ পুলিশের একটিদল রোববার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে বাবুলকে গ্রেফতার করে।
চকরিয়া থানার এএসআই নাজিম উদ্দিন জানান, অভিযানের সময় বাবুলের বাড়ি থেকে ৬৩পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার (বাবুল) বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তিনি বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।##