শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃ
নাইক্ষ্যংছড়ি বিশিষ্ট কাঠ ব্যবসায়ী, বাজার সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো, নূর আহাম্মেদ কোম্পানী (৭৫) আর নেই। তিনি গত ৩০ অক্টোবার (মঙ্গলবা) ভোর ৫টায় কিডনি আক্রান্তে মারা গেছেন।ইন্নালিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ২ মেয়ে, নাতি নাতনীসহ ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা দুপুর ২টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্টিত হয়েছে। জানাযার নামাজে হাজারো মানুষের ঢল নামে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার সহ সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো, ওসমান গণি,নাইক্ষ্যংছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, কামাল উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মো,আলী হোসেন, নাইক্ষ্যংছড়ি সাবেক উপজেলা চেয়ারম্যান মো, ইকবাল,দৌছড়ি ইউপি চেয়ারম্যান আল্ হাজ্ব হাবিব উল্লাহ, বাইশারী সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ারুল হক মনু, উপজেলা বিএনপি সভাপতি আরেফ উল্লাহ ছুট্টু, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, বিএনপি নেতা নুরুল কাশেম,যুবনেতা মো,শাহাজাহানসহ বিভিন্ন রাজনৈতিক,সাংবাদিক,সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাপন করা হয়।
