শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হালিম ফারুখের বাবা নাইক্ষ্যংছড়ি থানারর অবসর প্রাপ্ত সেকেন্ড অফিসার মো, আব্দুল হাকিম (৭৫) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহী…রাজিউন)।
২০ আগষ্ট মঙ্গলবার ভোর সকাল সাড়ে ৮টায় নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন সকালা সাড়ে ১১টায় উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা জন্য নোয়াখালী নিয়ে যাওয়া হয় । তাঁর মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো শফি উল্লাহ, উপজেলা প্যানেল ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার গুন্নু,ভাইস চেয়ারম্যান মং হ্লা ওয়ে মার্মা, সদর ইউনিয়ন চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
