বার্তা পরিবেশক :: গত ২৭ অক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পরিবর্তন ডটকম ও ২৮ অক্টোবর স্থানীয় অনলাইন এবং পত্রিকায় প্রকাশিত ইয়াবা ব্যবসায়ী ২১জনপ্রতিনিধি,এরা কারা শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এই ভিত্তিহীন তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রমাণের জন্য চ্যালেঞ্জ ঘোষণা করছি।
আমি হ্নীলা উলুচামরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, উলুচামরী খালিদ বিন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, একাধারে ৫ম বারের নির্বাচিত মেম্বার এবং দুইবারের প্যানেল চেয়ারম্যান হই। আল্লাহর রহমতে আমার যথেষ্ট পরিমাণ পৈত্রিক সম্পত্তি রয়েছে বিধায় কোন প্রকার দূর্নীতি ও মাদক চোরাচালানে সম্পৃক্ত হওয়ার প্রশ্নই উঠেনা। কিন্তু হঠাৎ করে সংবাদপত্র মাধ্যমে ইয়াবা ব্যবসায়ী ২১জন জনপ্রতিনিধির তালিকায় আমার নাম দেখে বিস্মিত এবং ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এই সংবাদ প্রকাশিত হয়েছে। মাদকের আগ্রাসনে অভিসিক্ত অঞ্চলের উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন সংস্থার সভা-সেমিনারে আমি মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্রধারীদের বিরোধিতা করে বক্তব্য দিয়ে আসছি। এছাড়া তাদের তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট দপ্তরে দেওয়ায় মাদক ও চোরাচালান সংশ্লিষ্ট চক্র সামাজিক এবং রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষুদ্ধ হয়ে এই তালিকায় অর্ন্তভূক্ত করিয়েছেন।
এলাকার শুভাকাংখী ও সর্বস্তরের জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে উক্ত ভূঁয়া, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
আবুল হোছন মেম্বার
প্যানেল চেয়ারম্যান,২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ।
