উপরের বাজার কাপড়ের দোকান গলিতে র‌্যাব’র অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আটকৃতরা হলেন, চট্টগ্রাম লোহাগাড়া পূর্ব কলাউজান এলাকার কবির আহমেদের ছেলে মো. জাকারিয়া (৩৫) ও টেকনাফ পৌরসভা জালিয়া পাড়া এলাকার আলী জোহারের ছেলে আব্দুল হক(৩৩)। মঙ্গলবার(২৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার উপরের বাজার কাপড়ের দোকান গলির আকতারের দোকান থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব(এক্স)বিএন বলেন,
র‌্যাব জানতে পারে পৌরসভার উপরের বাজার বার্মিজ মার্টেক সংলগ্ন আফিফা আলম হিমু মার্কেট এর আক্তারের কাপড়ের দোকানের ভেতর একটি ইয়াবার চালান মজুদ রয়েছে। এমন সংবাদে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় র‌্যাবের দোকানে অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। যার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানায়।
এসময় সীমসহ দুটি মোবাইল জব্দ করা হয়।

তিনি আরো বলেন, টেকনাফ উপরের বাজারের দোকান মালিক আক্তার কাপড়ের ব্যবসার আড়ালে র্দীঘদিন যাবত ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এ সিন্ডিকেটকে ধরতে র‌্যাব কাজ করে আসছিল। অবশেষে ব্যাবের জালে ধরা পড়েন। আটক দুজনকে মাদক আইনের মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা বলে জানিয়েছেন তিনি।

এদিকে, সাতকানিয়া কেন্দ্রিক একটি সিন্ডিকেট কাপড়ের দোকান ব্যবসার আড়ালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মরণ নেশা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ সিন্ডেকেটে কারা জড়িত বের করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।