টেকনাফে মানব পাচার বিরোধী অভিযানে পাচারকারী নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে থানা পুলিশের মানব পাচার বিরোধী অভিযানে মানব পাচারে অভিযুক্ত একাধিক মামলার আসামী নিহত হয়েছে।

পুলিশ সুত্র জানায়, ২৩ ফেব্রæয়ারী রাতের প্রথম প্রহর সাড়ে ১২টারদিকে বাহার ছড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ মানব পাচারের সংবাদ পেয়ে উপকূলীয় বাহারছড়ার নোয়াখালী জুম্মা পাড়াস্থ মৃত হাকিম আলীর বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ে অবস্থানের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল সানি বডুয়া ও দেলোয়ার আহত হয়। তখন পুলিশও আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর স্বশস্ত্র দূবৃর্ত্তরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে ১টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ৯ রাউন্ড খোসাসহ ৩টি মাদক মামলার আসামী স্থানীয় মৃত হাকিম আলীর পুত্র আব্দুস ছালাম (৩০) কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।

সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ সালামকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে টেকনাফ মডেল থানা সুত্র নিশ্চিত করেন।

উল্লেখ্য নিহত ব্যক্তি টেকনাফ মডেল থানার মামলা নং-৩০,তাং-১১-০২-২০২০ইং, ধারা-২০১২ সালের মানবপাচার ও প্রতিরোধ আইনের ৭/৮ ধারা,টেকনাফ মডেল থানার মামলা নং-৩৫,তাং ১৩-০২-২০২০, ধারা- মানবপাচার প্রতিরোধ আইনের ৭/৮ ধারা,টেকনাফ মডেল থানার মামলা নং-৬১,তাং- ২২-০২-২০২০ইং,মানবপাচার প্রতিরোধ আইনের ৭/৮ ধারার এজাহার নামীয় পলাতক আসামি ছিল। ##