টেকনাফ টুডে ডটকম : টেকনাফে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর রোববার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। পরে প্রীতিভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকগন।
এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল আরেফিন তালুকদার। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ জামান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মো. বায়েজিদ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাহিদ আদনান তাহিয়ান, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, পৌরমেয়র মো. ইসলাম, স্থল বন্দর ডিজিএম জসিম উদ্দিন, পৌর সচিব মহিউদ্দিন ফরায়েজি প্রমুখ।
এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকগন, ২ বিজিবির কর্মকর্তা ও সৈনিকগন এতে উপস্থিত ছিলেন।
