টেকনাফে টিভি জার্নালিস্ট সোসাইটি’র আত্মপ্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফে টিভি জার্নালিস্ট সোসাইটি নামে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এতে এশিয়ান টিভির টেকনাফ প্রতিনিধি নুরতাজুল মোস্তফা শাহীনশাহ কে আহবায়ক ও বাংলাভিশনের টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী, মোহনা টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেল ও গোলাম আযম খান।

এ উপলক্ষে এক সভা ৭ জুলাই শুক্রবার সন্ধায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে নুরুল করিম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সকলের সম্মতিতে নুরতাজুল মোস্তফা শাহীনশাহ কে আহবায়ক ও বাংলাভিশনের টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

এতে টেকনাফের সমস্যা সম্ভাবনা গুলো স্ব-স্ব টেলিভিশন চ্যানেল গুলোতে তুলে ধরতে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগীতা, ইলেকট্রিক মিডিয়ার প্রচার ও প্রসার সহ সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে এ সংগঠনের আত্মপ্রকাশ।