হুমায়ূন রশিদ : শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত দূর্গোৎসব উপলক্ষ্যে শারদীয় উপহার পেল হ্নীলার ১শ ৫৮টি জেলে ও হিন্দু পরিবার। 
জানা যায়, ১৭অক্টোবর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদীয় উপহার বিতরণ উপলক্ষ্যে একসভা শ্রী হরি মন্দিরে শারদীয় দূর্গাপুজা উদযাপন পরিষদের সভাপতি মিলন জলদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শামপদ জলদাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এইচকে আনোয়ার (সিআইপি), ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন। এ সময় দূর্গাপুজা উদযাপন পরিষদের সাংগঠনিক লক্ষীপদ জলদাস, মাষ্টার চন্দ্র নাথসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাশেষে জালিয়া পাড়ার ১শ ৪১জন জেলে পরিবার সদস্যদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শারদীয়া উপহার ( প্রতি পরিবারে ৩ হাজার) বিতরণ করেন। অপরদিকে সন্ধ্যায় হ্নীলা পুরান বাজার শ্রী শ্রী কালীমন্দির প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর শারদীয় উপহার বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠান দূর্গাপুঁজা উদযাপন কমিটির সভাপতি প্রবাল শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক বিε দাশের পরিচালনায় এতে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হিন্দু পাড়ার ১৭ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর শারদীয় উপহার বিতরণ করেন।
এদিকে দীর্ঘদিন পর হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার পেয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
