মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার..কোস্ট গার্ড মহাপরিচালক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

টেকনাফে সীমান্ত এলাকা পরিদর্শনে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী 

 

কক্সবাজার প্রতিনিধি :

 

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। সীমান্তের যে কোন নিরাপত্তা জনিত কারণে কোস্ট গার্ডের সদস্যরা সদা সতর্ক রয়েছে।

 

এ ছাড়া রোহিঙ্গা কিংবা রাখাইনের যে কোন অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জনবল এবং জলযান বৃদ্ধি করা হয়েছে। রাখাইনের সংঘাত সংঘর্ষ বাংলাদেশের জন্য কোন হুমকি মনে করেনা।

 

আজ রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন্স দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এসব কথা বলেন।

 

ব্রিফিংয়ে তিনি জানান রাখাইনে চলমান সংঘাতের কারণে গোলাগুলি সংঘর্ষ বিস্ফোরণের শব্দ এপারে চলে আসছে। এ কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্বেগ উৎকন্ঠা রয়েছে। এ ব্যপারে কোস্ট গার্ড সহ বিজিবি নৌবাহিনী সহ আইনশৃংখলা বাহিনী সীমান্ত সতর্ক নজরদারিতে রয়েছে। তিনি জানান সীমান্তে অনুপ্রবেশরোধ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে।