চট্টগ্রামে শিবির অফিসে বোমা বিস্ফোরণ, ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago
????????????????????????

ডেস্ক নিউজ |
চট্টগ্রামের ছাত্রশিবিরের অফিসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম শহরের ডিসি রোডের শিবিরের মহানগর উত্তর কার্যালয়ে শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব, পুলিশ, ডিবি ও এসবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ও ভবনটি ঘিরে রেখেছে।

সিএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।