টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে এক ইয়াবা সিন্ডিকেটের চালান আনতে মিয়ানমার সীমান্তে গিয়েই ইয়াবার চালান নিয়ে এক রোহিঙ্গা ও বাংলাদেশী দুই বাংলাদেশী আটক হয়েছে। আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,গত ৪ অক্টোবর ভোররাতে মিয়ানমার হতে একটি ইয়াবার চালান নিয়ে ফেরার পথে বিজিপি সদস্যরা ৪ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ ও ধাওয়া করে স্পীডবোট নিয়ে ইয়াবার চালান ও নৌকাসহ উপজেলার হ্নীলা পশ্চিম লেদার নুরুল ইসলামের পুত্র রুবেল (২২), পূর্ব লেদার কুব্বাস পাড়ার হায়দর আলীর পুত্র আবু ছিদ্দিক প্রকাশ লাল পুতিয়া (২৬) এবং অনুপ্রবেশকারী এক রোহিঙ্গাকে ধরে নিয়ে যায়। তাদের নিকট হতে ২৮হাজার পিস ইয়াবার চালান জব্দ করা হয়। এপার থেকে মিয়ানমারে ইয়াবার চালান আনতে গিয়েই নিখোঁজ থাকার বিষয়টি স্থানীয় ধামা-চাপা দেওয়ার চেষ্টা চালানো হলেও বিষয়টি স্থানীয় সীমান্ত রক্ষী প্রশাসনের নজরে গেলে ইয়াবা চালানের জন্য প্রেরণকারী চক্রটি বিষয়টি ধামা-চাপা দেওয়ার জন্য তৎপর হয়ে উঠে।
এদিকে গত ৫ অক্টোবর মন্ডু এলাকা সংলগ্ন নাফনদী হতে রোহিঙ্গা ক্যাম্পে নেওয়ার সময় ২৮ হাজার ইয়াবা নিয়ে এক রোহিঙ্গাসহ দুই বাংলাদেশীকে আটকের সংবাদ প্রকাশিত হয়। এই বিষয়টি প্রকাশ হওয়ার পর রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ইয়াবা চোরাচালানী স্থানীয় চক্রটি কৌশলী ভূমিকার আশ্রয় নেয়।
সরকারের মাদক বিরোধী অভিযানের মধ্যে এই ধরনের মাদকের চালান আনতে সক্রিয়দের তদন্ত স্বাপেক্ষে আইনের আওতায় আনার জন্য সীমান্ত রক্ষী বিজিবি ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
