টেসাস কার্যালয় পরিদর্শনে ডঃ আমির হোছাইন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস) কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কবি আমীর হোছাইন। জানাযায়,৩১ অক্টোবর শনিবার বিকেলে হ্নীলা হাজী আশরাফ আলী মার্কেটস্থ টেসাসের নিজস্ব কার্যালয় পরিদর্শনে আসেন টেকনাফের এই গুণীজন। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করেন টেসাসের সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিপু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,সদস্য হেলাল উদ্দিন ও ফরিদুল আলমের নেতৃত্বে টেসাস নেতৃবৃন্দ।
টেসাস কার্যালয়ে তিনি অনেকক্ষণ সময় কাটান এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করেন। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন ডঃ আমীর হোছাইন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের টেকনাফের ইতিবাচক দিক পত্র পত্রিকায় ফুটিয়ে তোলার আহবান জানান।#