নাফ নদীতে বিজিবি-বিজিপি ৯ম যৌথ টহল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
নাফ নদীতে বিজিবি ও বিজিপি ৯ম যৌথ টহল সম্পন্ন হয়েছে।
০৮ জুলাই সকাল ১০টা থেকে ১১টা পর্য়ন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির নায়েব সুবেদার মোঃ এনায়েত আলী এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ০২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ গধমুরপযধঁহম ক্যাম্পের চড়ষরপব ঈধঢ়ঃ কুধি ঞযধঃ ঙড় এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি টহলদল ০২ টি স্পীডবোট যোগে বিআরএম-০২ হতে বিআরএম-০৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়। উক্ত যৌথ টহল করাকালীন মাদক পাচার (বিশেষ করে ইয়াবা), নারী ও শিশু পাচার, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি/ক্যাম্প/ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। পরিশেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য যে, গত ০৫, ১৪, ২০, ২৭ মার্চ ২০১৮ এবং ২০, ২২, ২৭ ও ৩০ জুন ২০১৮ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি, হৃীলা ও হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপি এর সাথে ০৮ টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।