টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী পুতিয়া মিস্ত্রি নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী পুতিয়া মিস্ত্রি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের দরগাহ কবরস্থান সংলগ্ন এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

এসময় ৭ হাজার ইয়াবা, ৩টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধে উপ-পরিদর্শক নাজিম সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান,

ধৃত ইয়াবা কারবারী মো. ইমরান (৩৫) প্রকাশ পুতিয়া মিস্ত্রিকে নিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল হতে ৭ হাজার ইয়াবা, দুইটি এলজি, একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।

সে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আজিজুল হক মিস্ত্রির ছেলে।