উখিয়ায় কর্মশালায় উপ-পরিচালক শাহরীয়ার : প্রযুক্তি ব্যবহার ও আধুনিক পদ্ধতিতে চাষ করে অধিক পান উৎপাদন সম্ভব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফারুক আহমদ : নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচীর আওতায় দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা রবিবার (১০ ফেব্রুয়ারী) উখিয়া উপজেলা পরিষদের হল রুমে শুরু হয়েছে।

উখিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ আয়োজিত এ কর্মশালার উদ্ভোধন করেন প্রধান অথিতি কক্সবাজার কৃষি বিভাগের উপ-পরিচালক আ ক ম শাহরীয়ার। সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম।

প্রধান অথিতির বক্তব্যে উপ-পরিচালক বলেন, কৃষি চাষাবাদ ও অধিক ফলন উৎপাদনে সরকার নানা ধরনের প্রযু্িক্ত সরবরাহ উন্নত জাতের বীজ ও চারা উদ্ভাবন করছে। তাই প্রযুক্তি ব্যবহার ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অধিক পান উৎপাদন সম্ভব।

উপসহকারী কৃষি কর্মকর্তা(উন্নয়ন) এস এম শাহজাহানের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোস্তাক আহমদ, মো: শাহজাহান, নিউটন চৌধুরী ও মোহাম্মদ রায়হান।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন পান চাষী অংশ গ্রহণ করেন।