বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সম্প্রতি আলোকিত উখিয়া-টেকনাফ অনলাইনে “প্রকাশিত” টেকনাফের অধ্যাপক মোঃ আলীর পুত্রের রমরমা ইয়াবা ব্যবসা শীর্ষক সংবাদখানা বারংবার “সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে প্রকাশিত হলে এটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদখানায় আদৌ সত্যের লেশমাত্র নেই। যাহা রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। আমি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র এবং একাদিক বৈধ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হই। আমি রাজনৈতিক পরিবারের সন্তান হই। বৈধ ব্যবসার পাশাপাশি আমি বর্তমানে আঃলীগ পরিবারের স্বক্রিয় সদস্য এবং আমার পিতা সাবেক সংসদ, জেলা আওয়ামীলীগের সিঃ সহ-সভাপতি ও বর্তমান টেকনাফ উপজেলা সভাপতি হয়। আমার প্রতিপক্ষ ঈশান্নিত হয়ে রাজনৈতিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাকে ইয়াবা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে পত্রিকার বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে বারংবার উক্ত সংবাদটি প্রকাশ করে আসছে। যার সাথে আমার দুরতম সম্পর্ক নেই। আমি এবং আমার পরিবার মাদককে মনে প্রাণে ঘৃণা করি এবং এর বিরোদ্ধে রাজনৈতিক বিভিন্ন সভাসমাবেশে বাদ প্রতিবাদ করে আসছি। একটি রাজনৈতিক মহল জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে ওরা ঘোলাও পানিতে মাছ শিকার করে নিজেদের হীন স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছে। যার কোন ভিত্তি নেই। সংবাদের একাংশে উল্লেখ করেছে নাফ ফিলিং ষ্টেশানের আড়ালে ইয়াবা পাচার করছি মর্মে যে সব তথ্য উপাত্য উপস্থাপন করেছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন ও পাঠকের কাছে অনুরোধ জানাচ্ছি। এধরনের সংবাদ বারংবার প্রকাশিত হলে ভবিষ্যতে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব।

প্রতিবাদকারী
মোঃ রাশেদ
হ্নীলা, টেকনাফ।