শনিবার রাত ৮টায় আরটিভিতে ‘শ্বশুর বাড়ি কসাই হাঁড়ি’

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মধ্যবিত্ত পরিবারের ছেলে হাসান। বিয়ে করে পাশের গ্রামের মেয়ে এনিকে। এনির বাবার নাম দিলু, সে খিট খিটে স্বভাবের লোক। হাত খরচে অনেক হিসেবে এবং কৃপণ টাইপের, এক কথাই হারকিপ্টে। এনির মনে অনেক কষ্ট, স্বামী দিয়ে সে সুখী না। কারণ হাসান শ্বশুরকে সালাম দেয় না, ডাক হাক করে না, তখন এনি নিজে অপমান বোধ করে।

বাবার পক্ষ নিয়ে হাসানের সঙ্গে প্রায় ঝগড়া করে এনি। হাসান মন খারাপ করে ৩ বছর যাবৎ শ্বশুরবাড়ি যায় না। হাসানের কথা, সে নতুন জামাই, ভালো-মন্দ কোন কথা, সবাই তাকে আগে জিজ্ঞাসা করতে হবে। কারণ সে জামাই। তার আদর সম্মান অনেক বেশি।

এদিকে, শ্বশুর হারকিপ্টে, ঘাড়ত্যাড়া। মনে মনে ভাবে আমি শ্বশুর বাবার মতো, জামাই আগে আমার সঙ্গে কথা না বললে সেও কথা বলে না।

শ্বশুর বাড়ি গেলে আদর সম্মান পায় না, তাকে অবহেলা করা হয়। তাই মনের কষ্টে হাসান শ্বশুর বাড়ি যেতে চায় না। তিন বছর পর হাসানকে নিয়ে এনি বাপের বাড়ি যাচ্ছে, তাও আবার রাস্তায় ঝগড়া করতে করতে।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘শ্বশুর বাড়ি কসাই হাঁড়ি’। হিরন সোহেলের রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদসহ আরও অনেকে।

নির্মাতা জানান, ‘শ্বশুর বাড়ি কসাই হাঁড়ি’ নাটকটি শনিবার রাত ৮টায় প্রচার হবে আরটিভিতে।