ইনানী বীচে অস্ত্রসহ মাত্তুল গ্রুপের সদস্য আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

খাঁন মাহমুদ আইউব, ভ্রাম্যমান প্রতিনিধি :
কক্সবাজার’র উখিয়া উপজেলার ইনানী বীচ এলাকা থেকে অস্ত্রসহ তারেক নামে এক ছিনতাইকারী কে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।এসময় তার কাছ থেকে একটি হাতুড়ি সহ দু’টি ছুরি উদ্ধার করা হয়েছে।
২৭ জুলাই(শুক্রবার) সন্ধ্যা ৭টা নাগাদ ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র সহ উক্ত ছিনতাইকারীকে আটক করা হয়।আটক তারেক ইনানীর মাহবুবুল আলমের ছেলে বলে জানাগেছে।ইনানী ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাখাওয়াত হোসেন জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক “মাত্তুল গ্রুপ” নামে একটি ছিনতাইকারী গ্রুপের সদস্য বলে স্বীকার করেছে।সে ইনানী সমূদ্র সৈকত কেন্দ্রীক ছিনতাইকারী গ্রুপের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।