অসুস্থ্য হামিদুল হক চৌধুরীকে উচ্চতর চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মোসলেহ উদ্দিন, উখিয়া :
অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে উচ্চতর জন্য ঢাকাস্থ গ্যাস্ট্রোলিভার হাসপাতালে প্রেরন করা হয়েছে। ৩০ জুন শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম ম্যাক্স হাসপাতাল থেকে চিকিৎসকের পরামর্শ মতে এয়ার অ্যাম্বুলেন্স করে তাঁকে ঢাকা প্রেরন করা হয়। এ সময় সার্বক্ষনিকভাবে সহযোগিতায় ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ আবদুর রহমান বদি।
উল্লেখ্য, গত ২৮ জুন উখিয়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে ম্যাক্স হাসপাতালে আইসিইউতে রাখা হয়। ২ দিন পর্যবেক্ষণে রাখার পর অবস্থার অবনতি হলে তাঁকে আজ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
উখিয়া টেকনাফের জননেতা আলহাজ আবদুর রহমান বদি এমপি, অসুস্থ্য হামিদুল হক চৌধুরীর রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছন।