প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ছাবের আহমদের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ মে টেকনাফ টুডে ডট কম অনলাইন মিডিয়াই মাদকের বিরুদ্ধে অভিযান, বাহারছড়ার খুচরা ও পাইকারী ইয়াবা ব্যবসায়ীরা আতংকে, তবে ধরা ছোঁয়ার বাইরে সংবাদের শিরোনামে আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের এক ফাঁকে আমাকে বাহারছড়ার উত্তর শীলখালীর অন্যতম ইয়াবা ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়, যা খুবই দুঃখজনক এবং মিথ্যা, বানোয়াট সংবাদ। প্রকৃত পক্ষে আমি মৎস্য ব্যবসা ও কিছু জমি জমার ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। কোনো মিডিয়া ও প্রশাসন যদি আমি ইয়াবা ব্যবসায় জড়িত আছি প্রমান করতে পারে তাহলে আমি আইনগত ভাবে যে শাস্তির মুখামুখি হতে হয় তা হতে রাজি আছি। আমি কষ্ট করে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছি। কিন্তু আমার কিছু পারিবারিক ও রাজনৈতিক প্রতিপক্ষ লোক আমার মানহানী করতে ও প্রতিহিংসা ছড়াতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাকে হেয়পতিন্ন করার চেষ্টা করছে যা খুব দুঃখজনক। আর সাংবাদিক ভাইদেরও সঠিক তথ্যের ভিক্তিতে সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ রইল। শেষে আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

প্রতিবাদকারী
ছাবের আহমদ
বাহারছড়া উত্তর শীলখালী,টেকনাফ