মহিলা ওয়ান ডে বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার হারারেতে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দল আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে শেষ ওভারের চতুর্থ বলে জয় তুলে নেয় বাংলাদেশ। ৩ উইকেটের জয়ে উড়ন্ত সূচনা হয় টাইগ্রেসদের। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে রুমানা-ফারাজানারা।