আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মোঃ আবছার কবির আকাশ, টেকনাফ |
আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে । এ উপলক্ষ্যে ১৫ই আগস্ট মঙ্গলবার সকাল ৮ঘটিকায় জাতীয় পতাকা অর্ধণমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয় । এরপর সকাল ৯ ঘটিকার দিকে স্কুলের হেড মৌলনা আমিরুলের পরিচালনায় খতমে কোরআন অনুষ্টিত হয় । স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সহঃ প্রধান শিক্ষক মনির শংকর নাথ, সহকারী শিক্ষক খোকন বড়–য়া, মেঘনাধ ধর, মৌলভী আমিরুল ইসলাম, শাহাব উদ্দিন, শিখা বড়–য়া, শেখ আশরাফ, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্র ফাহিম, সালমান রেশমা, রনি বড়–য়া , ৮ম শ্রেণীর ছাত্র জিযাউল ইসলাম জিয়ারু ।
বক্তারা জাতির জনকের আত্মসীকৃত খুনীদের যারা এখনও দেশের বাইরে রয়েছেন তাদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আবেদন জানান । সর্বশেষ জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত তরা হয় । আলোচনা সভাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আশিষ কুমার বেদাঙ্গ ।
Hoyaikong ali acyia school 2 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর