টেকনাফ টুডে ডটকম :
চট্টগ্রামের পতেঙ্গায় টেকনাফের মেয়ে তাসফিয়া খুনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে খুনীর ফাঁসী দাবী করে অসংখ্য স্ট্যাটাস প্রদান করে সহানুভুতি জানিয়েছে অনেকে।
সাইফুল ইসলাম সোহাদ নামে একজন তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন
তাসফিয়া_হত্যার_বিচার_চাই। কথিত প্রেমিক নরপশু অাদনান কে দ্রুত গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হউক।
মীর তোফায়েল আহমদ রুবেল নামে একজন একই স্ট্যাটাস প্রদান করেছেন।
মোহাম্মদ শফিক লিখেছেন :
#অামার_বোন_তাসফিয়া_হত্যার_বিচার_চাই।
কথিত প্রেমিক নরপশু অাদনান কে দ্রুত গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হউক।
এভাবে ফেইসবুক ব্যবহারীদের অসংখ্য স্ট্যাটাস দেখা যায়।
উল্লেখ্য বুধবার বুধবার (২মে) পতেঙ্গায় নেভাল সড়কের পাশের পাথরের উপর থেকে অজ্ঞাত হিসাবে উদ্ধার করা হয় তাসফিয়ার মৃতদেহ। পরে তার পরিচয় পাওয়া যায়। সে টেকনাফ ডেইল পাড়ার বাসিন্দা ও বর্তমান চট্টগ্রামের ও আর নিজাম আবাসিক এলাকার ৩নং সড়কের কেআর এস বিল্ডিংয়ে বসবাসকারী মোহাম্মদ আমিনের মেয়ে।
মৃত তাসফিয়ার চাচা জানান, তিন বোন এক ভাইয়ের মধ্যে তাসফিয়া সকলের বড়। সে নগরীর সানশাইন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী।
কিছু দিন আগে ফেইসবুকে তাসফিয়ার সাথে আদনান মির্জা নামে এক ছেলের পরিচয় হয়। তার পরিবার এ খবর জানতে পেরে তাসফিয়ার মাধ্যমে আদনানকে তাদের বাসায় ডেকে আনে। আদনানকে বাসায় আনার পর তাসফিয়ার বাবা আদনানকে তার বাবাকে তাদের বাসায় ডেকে আনতে বলে। না হয় আদনানকে ছাড়া হবেনা বলে জানায়। আদনান ফোন করে স্থানীয় কিছু ছেলেপেলে এনে তাসফিয়ার বাবাকে হুমকি ধামকি দিয়ে তাসফিয়ার বাসা থেকে চলে আসে।
মঙ্গলবার সন্ধ্যায় তাসফিয়াকে ডেকে নেয় আদনান ।
তবে পতেঙ্গা থানার ওসি তদন্তের পর সব জানাতে পারবেন বলে জানান।
