সামী জাবেদ : টেকনাফে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে । রবিবার ২৬ জানুয়ারী সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী গুদাম কর্মকর্তার কার্যালয় হতে বের হয়ে পৌর শহর প্রদক্ষিন করে পুনরায় একি স্থানে মিলিত হয়। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নু-চ-প্রু, টেকনাফ শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা আবসার উদ্দীন, মো:শফিকুল ইসলাম সহকারী রাজস্ব কর্মকর্তা, বিকাশ কান্তি বড়ুয়া রাজস্ব কর্মকর্তা, অর্ধেন্দু চাকমা সহকারী রাজস্ব কর্মকর্তা । টেকনাফ স্থল শুল্ক স্টেশন টেকনাফ কক্সবাজার ওরো উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে স্থলবন্দরের সহকারি মহাব্যবস্থাপক জসিম উদ্দিন, ম্যানেজার সৈয়দ আনোয়ার হোসেন, স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর, আবসার সোহেল, মো.সেলিম সিআইপি, নুরুল কায়েস সাদ্দাম, নাছির উদ্দিন, যধু চন্দ্র শীল, রানা, নুরুল ইসলাম প্রমুখ ,সওকত প্রমুখ।
